• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২৪:৪৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
মির্জাপুরে ট্রেন লাইনচ্যুতির পর আধাঘণ্টায় সচল রেললাইন

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুতির পর আধাঘণ্টায় সচল রেললাইন

ডেস্ক রিপোর্ট: নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সাময়িকভাবে ব্যাহত হওয়া ঢাকা-উত্তরবঙ্গ রুটের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনার মাত্র আধাঘণ্টার মধ্যেই রেললাইন সচল করা সম্ভব হয়।২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে কিছু সময়ের জন্য দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।দুর্ঘটনার পরপরই স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। আধাঘণ্টার মধ্যে রেললাইন সচল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।এটিভি/এসআইআর