• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩২:৩২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৫৭:৫৩

‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেযে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়। ট্রেন উদ্ধারে কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯