• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৪৯:১৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু সেতু‌তে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯ মার্চ ২০২৪ সকাল ১০:১০:৩৯

বঙ্গবন্ধু সেতু‌তে ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

১৮ মার্চ সোমবার রাত ৯টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। গভীর রাত ২টার দি‌কে ক্রেনের সহায়তায় ক্ষ‌তিগ্রস্থ ট্রেনের ব‌গি উদ্ধা‌র ক‌রে ব‌গি‌টি সেখান থেকে স‌রি‌য়ে নেয়া হয়। পরবর্তীতে রি‌লিভ ট্রেনের সহায়তায় ব‌গি‌টি টাঙ্গাইলের ঘা‌রিন্দা‌ রেল‌স্টেশ‌নে নি‌য়ে যাওয়া হয়। বগিটি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় অন্যান্য স্টেশ‌নে ক‌য়েক‌টি বি‌ভিন্ন গন্ত‌ব্যের ট্রেন আটকা প‌ড়ে থাকে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, রাত দুইটার দিকে ক্রেনের মাধ্যমে বগিটি উদ্ধার করা হয়।  এদিকে পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌বেন।

তি‌নি আরেও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কিনা বা কি কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত প্রতিবেদনের পরেই বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১