• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৮:২১ (04-Jul-2026)
  • - ৩৩° সে:
টেস্টে লজ্জার হার, টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

টেস্টে লজ্জার হার, টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে লজ্জার হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। যার ফলে সমালোচনায় ভাসছে টাইগার ক্রিকেটাররা। তাই এই হারের বদলা নিতে টি-টোয়েন্টির সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই সিরিজে লিটন দাস না থাকায় দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। এ ছাড়াও দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রেখেছে বিসিবি।সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার সিরিজে দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী মতো ক্রিকেটারদের।এ ছাড়াও জিম্বাবুয়ের কন্ডিশনে স্পিন ও পেসের ভারসাম্য ধরে রাখতে স্কোয়াডে নাসুম, রিশাদ, মোস্তাফিজ ও নাহিদ রানাদের মতো বোলারদের রাখা হয়েছে।জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের ঐতিহ্যবাহী কুইন্স স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সূচিম্যাচ তারিখ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)১ম টি-টোয়েন্টি ১৫ জুলাই ২০২৬ কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে বিকাল ৪:৩০ মিনিট২য় টি-টোয়েন্টি ১৭ জুলাই ২০২৬ কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে বিকাল ৪:৩০ মিনিট৩য় টি-টোয়েন্টি ১৯ জুলাই ২০২৬ কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে বিকাল ৪:৩০ মিনিট