• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১২:২৩ (03-Sep-2026)
  • - ৩৩° সে:
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস

সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির ও আল-বাহা অঞ্চলে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি মক্কা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ও হালকা বৃষ্টির জন্য অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট কার্যকর রয়েছে।৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, আসির অঞ্চলের আল-মাজারদাহ ও রিজাল আলমা এবং আল-বাহা অঞ্চলের আল-বাহা এলাকায় ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মক্কা অঞ্চলের আল-আরদিয়াত ও আদহাম এবং আল-বাহার আল-হাজরাহ এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আর মক্কা অঞ্চলের তাইফ ও আল-কুনফুদাহ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-উদাইদ এলাকায় হালকা বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।দৈনিক আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসব বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।