• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৫১:১২ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

সাত বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

৮ মে ২০২৬ বিকাল ০৩:০৯:৪৮

সাত বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

৮ মে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ও চাঁদপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে গোপালগঞ্জে ২৩ মিলিমিটার।

শনিবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫