• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৫২:১৩ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

২২ মে ২০২৬ সকাল ১০:০৭:৩৮

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ডেস্ক রিপোর্ট: দেশের ১১টি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২২ মে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাই সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পিএইচডি গবেষণারত মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে আজকের আবহাওয়া সম্পর্কে লিখেছেন, ‘এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টার সময়) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে।’

তিনি আরো লিখেন, ‘এই ঝড়টি আজ সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকাসহ দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ জেলা এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১০:৫১


শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
শেখ হাসিনা ও রেহানার নামে আরও এক নতুন মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:০৪





সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫