• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৫৭

সিলেটে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে ধরা পড়েছে সাত জন জুয়াড়ি।

১৩ জুলাই শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মো. মোত্তাকিন (৫০), মাছুম আহমেদ (৩০), মো. শাদিদুল ইসলাম (৩৫), দিলোয়ার হোসেন (৪৫), আবু বক্কর (৫৫), মো. আজিজুল হক (৩৮) ও আইনুল (৬০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন জানান, আটক জুয়াড়িদের বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০