• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৭:২০:৫৫ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৯:৫০

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad

৯ জানুয়ারি শুক্রবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Ad
Ad

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ।

দলীয় সুত্রে জানা গেছে, বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।

২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us