• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:০৮:৪৪ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে আরব লীগ

২২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৫:২৫

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো ‘বেআইনি ও নিন্দনীয়’ হামলার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছে আরব লীগ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

Ad
Ad

খবরে বলা হয়, কাতার এই বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ইরানের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

Ad

আল-জাজিরা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলেছে, বৈঠকে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। এসব হামলাকে ‘অবৈধ ও নিন্দনীয়’ হিসেবে অভিহিত করা হয়।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ৪০ দিনের সংঘাতকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এই সংঘাত চলাকালে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে মূলত মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, বর্তমানে এই যুদ্ধ ১০ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির আওতায় সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আঙ্গুর
থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আঙ্গুর
২২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:০৩




Follow Us