• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫১:২৮ (20-Aug-2026)
  • - ৩৩° সে:
রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোট নিয়ে কৌতূহল

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোট নিয়ে কৌতূহল

অনলাইন ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে।২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।দুই প্রার্থী মাঠে থাকলেও সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট কোন দিকে যাচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম এখন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে তিনি কোন প্রার্থীকে সমর্থন করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এমনকি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন কি না, সেটিও নিশ্চিত করেননি তিনি।নিজের অবস্থান সম্পর্কে গাজী নজরুল ইসলাম জানান, দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তার। তবে কাকে ভোট দেবেন বা আদৌ ভোট দিতে যাবেন কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের অবস্থান শক্তিশালী হলেও স্বতন্ত্র আট সংসদ সদস্যের ভোটকে ঘিরে আলাদা হিসাব রয়েছে।জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে দলীয় সংসদ সদস্যরা সাধারণত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রাখেন।ইতোমধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র এমপিদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।