• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৪৬:০৬ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪৭

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২১ সেপ্টেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এতে গাজী নজরুল ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:১৩





যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৩:০৯