• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৩৩:৩২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

শ্রীপুরে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে গাজীপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩ মার্চ  মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান ফকির। শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোছলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম শামীম, আবু জাফর সরকার ও মোবারক হোসেন রতন ফকির।প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।