শ্রীপুর কৃষকদল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে সংবাদ সম্মেলন
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : মাদক কারবারীদেরকে মাদকসহ (ইয়াবা ট্যাবলেট) আটক করে পুলিশে সোপর্দ করায় কৃষকদল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঁদাদাবি, সীমানা প্রাচীর নির্মাণে বাধা এবং নির্মাণ সামগ্রী লুটপাটসহ সাজানো, ভিত্তিহীন, মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওই নেতা।৩ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা কৃষদ দলের সদস্য সচিব হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা কৃষদ দলের সদস্য সচিব হুমায়ুন কবির লিখিত বক্তব্য বলেন, আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় করার জন্য একটি পক্ষ মাদককারবারীদের সাথে মিশে আমার বিরুদ্ধে ওইসব মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ইন্দ্রপুর বাজার থেকে ১৯৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী ছালাম মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।ছালাম মিয়া পিরুজালী এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে চাঁদাদাবি, সীমানা প্রাচীর নির্মাণে বাধা এবং নির্মাণ সামগ্রী লুটপাটের সাজানো, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে। ওইসব প্রকাশিত সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে মানহানী করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে মাদককারবারী ও তাদের সহযোগীরা।আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনীসহ দলের নেতৃবৃন্দের প্রতি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মাদককারবারীদেরকে দমনে সহযোগীতা কামনা করেন তিনি।এদিকে, ইন্দ্রপুর এলাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মানের দায়িত্বে থাকা সরদার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম বলেন, আমি আমার কাজের সাবকন্ট্রাক্ট কাউকে দেইনি। আমি নিজেই আমার কাজ পরিচালনা করছি। সীমানা প্রাচীর নির্মানে কেউ আমাকে বাধা বা চাঁদাদাবি করেনি এবং নির্মাণ সামগ্রীর মালামালও লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। আমার কাজ কাজ চলমান রয়েছে এবং কেউ বাধা দেয়নি।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব, যুগ্ন আহবায়ক সূজন, সেলিম আহমেদ, আনোয়ার সরকারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।