• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেফতার

৪ জুন ২০২৬ সকাল ১০:৪১:৪৮

১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোরকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। ৩ জুন বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।

থানা সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতনের শিকার করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকার চেষ্টা চালায়। এ সময় শিশুটি বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরে সংবাদ পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ‘ঘটনাটি জানার পরপরই অভিযান পরিচালনা করে ভিকটিম শিশুটির দেয়া তথ্যানুসারে চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬