• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:০০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, কিশোর গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪০

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে আড়াইহাজার থানায় এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এসব তথ্য জানান। ওই কিশোরের বাড়ি ময়মনসিংহে। সে আড়াইহাজারের দুপতারা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিনসহ পুলিশেরকর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার দুপতারা এলাকার জাহাঙ্গীর টেক্সটাইল মিলের ছাদে মেসের রান্নাবান্নার কাজে নিয়োজিত শারুনী বেগমকে (৭০) গলা কেটে হত্যা করা হয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করে। ঘটনার পরপরই পুলিশের একটি টিম তদন্তে নামে।

জাহাঙ্গীর টেক্সটাইল মিল ও আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে একটি সূত্র খুঁজে পায়। পরে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে ওই কিশোর।

জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, ২০-২২ দিন আগে মেসে টাকা চুরি করতে গিয়ে বৃদ্ধা শারুনী বেগমের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। পরে মেস ও মিলের শ্রমিকরা মিলে তাকে মারধর করে ছেড়ে দেয়। এই ক্ষোভ থেকেই সে বৃদ্ধাকে হত্যা করে।

সে জানায়, ঘটনার দিন দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর টেক্সাটাইলের পেছন দিক দিয়ে উঠে ছাদে লুকিয়ে থাকে। বিকাল পৌনে ৪টার দিকে রান্নাবান্নার কাজ শেষ করে শারুনী বেগম ছাদে উঠলে পেছন থেকে সে বৃদ্ধা শারুনী বেগমকে জাপটে ধরে ফ্লোরে ফেলে দিয়ে নাকমুখ চেপে ধরে। এতে বৃদ্ধা অচেতন হয়ে পড়লে রান্নাঘর থেকে বঁটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, শারুনী বেগম হত্যা মামলায় গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১