• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:১৩:৪১ (23-May-2026)
  • - ৩৩° সে:
আবারও এলপিএলে দল পেলেন সাকিব

আবারও এলপিএলে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও খেলতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।২২ মে শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।এক পোস্টে তারা জানায়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের প্রশংসা করে আরও বলা হয়, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু প্রয়োজন, তখন আসে উইকেট। চাপের মুহূর্তে তিনি দেখান অসাধারণ আত্মসংযম।’এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে সাকিবকে উল্লেখ করে জাফনা কিংস জানায়, তার অন্তর্ভুক্তিতে দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে।এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। সে সময় তিনি গল টাইটান্স এর হয়ে মাঠে নেমেছিলেন। এবার জাফনা কিংসের জার্সিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।