• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৫:১০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

২৩ জুন ২০২৫ সকাল ১১:৪৭:৪৬

মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Ad

২৩ জুন সোমবার ঘোষিত দলে ফিরেছেন নাঈম শেখ, লিটন দাস ও শামিম হোসেন। দলে পেসার রাখা হয়েছে পাঁচজন। আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

Ad
Ad

চোট কাটিয়ে লিটন দাসও ওয়ানডে দলে ফিরেছেন। তবে জায়গা হয়নি আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের।

নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। প্রায় দুই বছর পর দলে ফিরলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে ৮ ওয়ানডেতে তার রান ছিল মোটে ৯৫।

তবে নাইম ফর্মের প্রমাণ দিয়েই দলে ফিরেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার।

এদিকে শামীম পাটোয়ারীর অন্তর্ভুক্তি কিছুটা বিস্ময়ের। তিনিও প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন। ৪ ওয়ানডের ক্যারিয়ারে তার মোট রান মাত্র ১৬।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ইনিংসে শামীম করেন ৪, ৭ আর ৮। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা নুরুল হাসান সোহানকে টপকে তার ওয়ানডে দলে ঢুকে পড়া প্রশ্নের জন্ম দিয়েছে।

নতুন মুখ পারভেজ হোসেন ইমন আর তানভীর ইসলাম। দুজনই টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us