• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:০৪:৩৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে  জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Ad

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Ad
Ad

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বুধবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত ১৭ ফেব্রুয়ারি সংসদের প্রথম দিনে শপথ গ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা এবং বিএনপি জোটের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের গুঞ্জনের প্রেক্ষাপটে এনসিপির এই সংবাদ সম্মেলনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদ’র শপথ বর্জন এবং এর পরবর্তী করণীয় সম্পর্কে দলটির শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।

এর আগে গত মঙ্গলবার এনসিপি ও এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিএনপি যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তবে তারাও শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন।

আজকের সংবাদ সম্মেলনে এই শপথ সংক্রান্ত অচলাবস্থা নিরসনে দলটির চূড়ান্ত সিদ্ধান্ত এবং দেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৪:৫৫


চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:০০




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৪৩


Follow Us