• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩১:১৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:
২ ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

২ ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক: আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ৫ নভেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট ৫ দিন এবং ঈদুল আজহায় মোট ৬দিন ছুটি থাকবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে ২ দিন ও পরে ২ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা ৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে ২ দিন ও পরে ৩ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি মিলবে। ২ ঈদ মিলিয়ে আগামী বছর মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এটিভি/এসটিও