• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪১:২১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদের ছুটি শেষ, আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত

২৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৩২:৪৫

ঈদের ছুটি শেষ, আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ। ২৪ মার্চ মঙ্গলবার থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস; শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম।

এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ১৬ মার্চ ছিল। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের ছুটি, যা শেষ হয়েছে ২৩ মার্চ সোমবার।

ছুটি শেষে আজ থেকে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক অফিস সময়সূচি কার্যকর হয়েছে। একই সঙ্গে ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে ফিরেছে।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভ্যন্তরীণ ও দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অন্যদিকে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, চলতি বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করা হয়। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটিকেও ছুটি ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ

তবে ছুটি শেষে অফিস খোলার একদিন পরই আবারও বিরতির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার—ফলে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২