• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৮:৩১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা মুসল্লিদের বাধা দেয়ার পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে।২০ মার্চ শুক্রবার সকালেই শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে সেনাদের বাধার মুখে পড়েন। প্রবেশাধিকার না পেয়ে তারা রাস্তার পাশে নামাজ আদায় করেন এবং যতটা সম্ভব মসজিদ প্রাঙ্গণের কাছাকাছি অবস্থান বজায় রাখেন।মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের পর থেকেই আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে।আল-আকসা মসজিদ বন্ধ রাখার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মুসলিমদের অনুভূতির ওপর আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে।বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এ ধরনের কর্মকাণ্ডের ফলে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে।