• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৫৫:৫৯ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:৫০

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি।

Ad

এক সাক্ষাৎকারে আনাদোলুকে শেখ একরিমা সাবরি বলেছেন, “ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়; কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক।”

Ad
Ad

ইসরায়েলি পুলিশ ইতোমধ্যে আল-আকসা চত্বরের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে উল্লেখ করে আনাদোলু এজেন্সিকে শেখ একরিমা সাবরি বলেন, “গত কয়েক দিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশসূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে।”

পৃথক এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজও। দৈনিকটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আভশালোম পেলেড ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য
চেয়ারম্যান থেকে আব্দুল আজিজ এখন সংসদ সদস্য
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৩:১২







সংসদে যাচ্ছেন ৭ নারী
সংসদে যাচ্ছেন ৭ নারী
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৭:৩৫


ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২২:৫৮


Follow Us