• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০২:৩২:৫২ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৩:৪৩

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে আটক করে। তবে তাকে গ্রেফতারের কারণ বা তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Ad

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদে ইসরাইলি তৎপরতা বেড়েছে। ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধির অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমের পুরাতন শহর ও আল-আকসা প্রাঙ্গণ ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেফতার ও নির্বাসনের আদেশের খবরও পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us