অ্যানফিল্ডে দীর্ঘ ১৪ বছরের খরার অবসান, লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের এক রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে পরাজিত করেছে আর্সেনাল। এই দারুণ জয়ের সুবাদে অ্যানফিল্ডে দীর্ঘ ১৪ বছরের জয়খরা কাটিয়েছে গানাররা।প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। লিভারপুলও অবশ্য ছেড়ে কথা বলেনি, তারা সমানতালে পাল্টা জবাব দিতে থাকে। তবে ম্যাচের ১৬ মিনিটে ডেডলক ভাঙে সফরকারীরা।মিডফিল্ডার ডেক্লান রাইসের নিখুঁত পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে আর্সেনালকে ১-০ গোলে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। পিছিয়ে পড়ার পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। তারা একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের মুখ দেখেনি।পুরো ম্যাচে স্বাগতিক লিভারপুল ১৭টি শট নিলেও একটি শটও গোলপোস্টের লক্ষ্যে রাখতে পারেনি। এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ফিরেছে আর্সেনাল। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে লিভারপুল।এটিভি/ আরএম