• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:২১:৪৭ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: আর্সেনাল বনাম পিএসজির সাম্রাজ্যের লড়াই আজ

৩০ মে ২০২৬ দুপুর ১২:০০:১১

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: আর্সেনাল বনাম পিএসজির সাম্রাজ্যের লড়াই আজ

অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামছে দুই হেভিওয়েট পিএসজি ও আর্সেনাল। একদিকে, ফরাসিদের শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে গানারদের প্রথমবারের মতো শিরোপা জিতে আক্ষেপ ঘুচানোর মিশন।

৩০ মে শনিবার বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ম্যাচটি মাঠে গড়াবে রাত ১০ টায়।

অনেক তারকার আসা যাওয়ার মাঝেও ইউরোপ সেরার সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি আর্সেনালের। ২০ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা আর্সেনালের সেই বুকফাটা কান্না, না পাওয়ার আক্ষেপ কি আজ বুদাপেস্টের মাটিতে রূপকথা হয়ে ধরা দেবে? পথটা মোটেও সহজ নয়। কারণ, সামনে দাঁড়িয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তবে নতুন ইতিহাস লিখতে মরিয়া আর্সেনাল।

পিএসজি তাদের সিংহাসন, সাম্রাজ্য ধরে রাখতেই এসেছে। ম্যাচের আগে আর্সেনালকে ইউরোপের সেরা রক্ষণাত্মক দল হিসেবে প্রশংসা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে চলতি আসরে বিধ্বংসী আক্রমণভাগ নিয়ে তৈরি পিএসজিও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






Follow Us