• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৩:৫৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৬০ মিনিটের বেশি অতিবাহিত হলেও মিলছিল না গোলের দেখা। এরপর মাত্র সাত মিনিটের ঝড়েই সব হিসাব চুকিয়ে দিল আর্সেনাল। জুরিয়েন টিম্বার, এবেরেচি এজে ও বুকায়ো সাকার গোলে লিলেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গানাররা।

লিডসের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ আর্তেতা। তবে প্রথমার্ধে সেই পরিবর্তনের সুফল দেখা যায়নি। বরং গোলশূন্য প্রথমার্ধ শেষে স্বস্তিতে ছিল সফরকারী লিলে। আয়াসে উয়েদার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

প্রথমার্ধে আর্সেনালের হয়ে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ব্রুনো গিমারেস। কাছ থেকে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দূর থেকে নেওয়া শক্তিশালী শটও ঠেকিয়ে দেন লিলের গোলরক্ষক বেরকে ওজের।

দ্বিতীয়ার্ধে অবশ্য দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ৬০ মিনিট পেরোনোর পর ননি মাদুয়েকের পাস থেকে বল পেয়ে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন টিম্বার। তার গোলে ভাঙে ম্যাচের অচলাবস্থা।

এরপর বদলি হিসেবে মাঠে নামেন সাকা, কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ড। তাদের উপস্থিতিতে আক্রমণের ধার আরও বাড়ে আর্সেনালের। সাকার নিচু ক্রস থেকে বল পেয়ে এজের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতে ব্যবধান দ্বিগুণ হয়।

এর কিছুক্ষণ পর হাভার্টজের কাটব্যাক থেকে দারুণ এক দলীয় আক্রমণ শেষ করেন সাকা। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে আর্সেনাল। ম্যাচটি শেষ হয় ৩-০ গোল ব্যবধানেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪