• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩০:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:২৩

৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

৫ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরে একটি লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় 'অর্ণবের' বর্তমান অবস্থান জানাল অধিদপ্তর, আঘাত হানবে যেদিন

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

আরও পড়ুন

আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭







ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২