• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১২:১৯ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

২৩ জুলাই ২০২৬ সকাল ১১:০১:১১

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর (অব.) মোজাফফর হোসেনকে ২৩ জুলাই বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনাল-২-এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এর ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে, গত ২১ জুলাই প্রসিকিউশন মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার হন। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। সেদিন তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় চায় প্রসিকিউশন। তবে মোজাফফর হোসেনের সঙ্গে তার যোগসাজশের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত নতুন তারিখ নির্ধারণ না করে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us