খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় মোট ৩ হাজার ৬১২ জন ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।২৩ মে সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ৫ বিএন’র পরিচালক মো. আমমার হোসেন বিপিএম।এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাদগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, প্রশিক্ষক ফজলুল হক এবং উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার ৪০৭ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলাতেও বাহিনীর সদস্যদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।