• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:১৩:৩০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে কৃষকের ডুবে যাওয়া ধান কেটে দিল আনসার ও ভিডিপি

১৬ মে ২০২৬ দুপুর ০২:২৭:১০

কুড়িগ্রামে কৃষকের ডুবে যাওয়া ধান কেটে দিল আনসার ও ভিডিপি

অনলাইন ডেস্ক: টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামে মানবিক এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকার নিচু জমিগুলো পানিতে ডুবে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষক শ্রী রিপন চন্দ্র। ধারদেনা করে চাষ করা তার পাকা ধান পানির নিচে তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়। শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতেও পারছিলেন না তিনি।

এ অবস্থায় গত ১৪ মে স্থানীয় এক ভিডিপি সদস্য মোবাইল ফোনে ধানক্ষেতের করুণ পরিস্থিতির ভিডিও ধারণ করে রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের কাছে পাঠান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হলে দ্রুত সহায়তার নির্দেশ দেওয়া হয়।

পরদিন ১৫ মে সকালে উপজেলা প্রশিক্ষকের নেতৃত্বে ২০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বুকসমান পানিতে নেমে কাস্তে হাতে ধান কাটতে শুরু করেন তারা। কয়েক ঘণ্টার পরিশ্রমে পানিতে ডুবে থাকা সব পাকা ধান কেটে নিরাপদে ডাঙায় তুলে আনেন সদস্যরা।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত কৃষক রিপন চন্দ্র আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও বাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদস্যদের সবসময় মানবিক কাজে এগিয়ে আসার নির্দেশনা দিয়ে আসছেন। তিনি বলেন, ‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার মোদের দেশ গড়ার।’

উল্লেখ্য, কৃষি শ্রমিক সংকট কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দেওয়ার মতো মানবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯