খাগড়াছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় মোট ৩ হাজার ৬১২ জন ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৩ মে সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ৫ বিএন’র পরিচালক মো. আমমার হোসেন বিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাদগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, প্রশিক্ষক ফজলুল হক এবং উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার ৪০৭ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলাতেও বাহিনীর সদস্যদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available