• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ রাত ১২:০৪:৫৯ (16-Mar-2026)
  • - ৩৩° সে:
অন্তর্বর্তী সরকার আলোচনা না করেই আন্তর্জাতিক চুক্তি করেছে: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকার আলোচনা না করেই আন্তর্জাতিক চুক্তি করেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার আলোচনা না করেই আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করেছে।৬ মার্চ শুক্রবার দুপুরে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ অভিযোগ করেন।ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি করেছে। কিন্তু দুঃখজনকভাবে, এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।তিনি আরও বলেন, ‘সংসদ না থাকার কারণে সরকার যখন বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি।’জামায়াতের আমির আরও উল্লেখ করেন, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।