• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ১২:১৯:২০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল

১৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:১১:৪৩

বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা দেখা গেল না সেই অর্থে। অধিনায়ক হেইলি ম্যাথিউস কিংবা শ্যানেল হেনরি লড়েছিলেন শেষ পর্যন্ত। কিন্তু সেটা যথেষ্ট হলো না। ১১তম ওভারের ৫ম বলে চার এবং ৬ষ্ঠ বলে ছক্কা হলেই কেবল বিশ্বকাপে যেত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু  সরাসরি ছয় হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও সেটা আর উইন্ডিজ নারীদের পক্ষে থাকেনি।

নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূলপর্বে। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।

১৯ এপ্রিল শনিবার থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ৫ ওভারে শেষ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।  লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ নারী দল। ব্যাটে ঝড় তুলেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বল খেলে ৭০ রান করেন ম্যাথুজ। আর হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বল খেলে করেন ৪৮ রান। 

আরও পড়ুন

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলে ৮৫ কোটি রুপি ঘাটতি ভারতের

দুজনের তাণ্ডব ব্যাটিংয়ের পরেও নেট রান রেটের হিসেবে পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ নারী দল।  

উল্লেখ্য, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান হলেও মাত্র +০.০১ রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১