• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:১১:০০ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

মাঠে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল, নেয়া হলো লাইফ সাপোর্টে

২৪ মার্চ ২০২৫ দুপুর ১২:২০:২৩

মাঠে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল, নেয়া হলো লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ চলাকালে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

২৪ মার্চ সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। ম্যাচ চলাকালেই হঠাৎ অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে বুকে তীব্র ব্যাথা অনুভব করতে থাকেন তিনি।

Ad
Ad

বিকেএসপিতেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

Ad

উল্লেখ্য, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us