• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৪২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

ঐকমত্য থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ

১০ মার্চ ২০২৫ রাত ০৮:১১:৩৩

ঐকমত্য থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব।

১০ মার্চ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।

আরও পড়ুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির এই আহ্বায়ক বলেন, আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে কড়ায় গন্ডায় জবাব নেব। আমাদের সংস্কার কতটা আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে। বাংলাদেশে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩



পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২