• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৩৬ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: সরাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।

১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্যসেবায় সরকারের উদ্যোগ, আট মাসে বাড়ল ৩ হাজার ৪৮ শয্যা

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৬০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৯ জন (সর্বমোট ৩০২ জন) ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৬২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৫৭৭ জন রোগী ভর্তি আছেন।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

জানা গেছে, দেশে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে ইতিহাসের সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
 

এটিভি/এম এইচ  আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩



পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২