• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:২০ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:২৫:৪৭

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করার ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

১৩ ডিসেম্বর শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা দলের শৃঙ্খলা পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরও পড়ুন

ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

লাঞ্ছিত সাংবাদিক মিনহাজ আমান গণমাধ্যমকে বলেন, চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। প্রতিবাদ করায় চালক তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তখন তাকে ভদ্র ভাষায় কথা বলতে বলেছেন তিনি।

তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন।

বাস মালিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দীর্ঘ বিরতির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসিয়ান বাস চলাচল শুরু করে। পরিবহনটি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপি নেতারা। এই পরিবহনের মালিকানার সাথে আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আরও পড়ুন

সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে: গোলাম পরওয়ার

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, বিষয়টি তিনি জেনেছেন। ভুক্তভোগী বা বাস মালিকপক্ষ থেকে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯