• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৫৫:২৬ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

মিথ্যা মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৭:১২

মিথ্যা মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন মির্জা ফখরুল। শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। পরে বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন- সাংবাদিকদের এমন এক প্রশ্নে মহাসচিব বলেন, আপনারা জানেন তাঁর বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে সব মীমাংসা হলে তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে উঠতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি, তা শেষ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিশাল বিজয় হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচন, তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমি যে উদ্দেশে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানকার প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

আরও পড়ুন

এনসিপির নতুন কমিটি জামায়াতের অনুমোদনে হয়েছে: মো. রাশেদ খাঁন

গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন সফরে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫