• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪৬:৫৪ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

১০ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:১৮

দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

নিউজ ডেস্ক: দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্ম-বর্ণ, কিংবা ভৌগোলিক-আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে — এই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান — এমন প্রশ্ন ছিল না।

তিনি বলেন, তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে — এটিই বিএনপি’র নীতি, এটিই বিএনপি’র রাজনীতি। আমরা বিশ্বাস করি; দল-মত-ধর্ম যার যার; কিন্তু রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী, কিংবা সংস্কারবাদী প্রত্যেক নাগরিকের একমাত্র পরিচয় — আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের ইতিহাস
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের ইতিহাস
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪৩



প্রশাসনে বড় পরিবর্তন
প্রশাসনে বড় পরিবর্তন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩