• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:১৪:১৪ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

‘গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে’

৭ নভেম্বর ২০২৩ দুপুর ১২:০৩:০০

‘গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। একইসঙ্গে ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি। এটি মানবতার সংকট।

৬ নভেম্বর সোমবার নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনিদের জনগণকে সাহায্য করার জন্য মানবিক আবেদন শুরু ঘোষণা দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য ১.২ বিলিয়ন ডলারের মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ভারত

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে। সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬