• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৯:০৬ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

ঢাকাসহ ১৪ জেলায় দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির আভাস

১০ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:০৭

ঢাকাসহ ১৪ জেলায় দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির আভাস
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১০ জুলাই শুক্রবার সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১০ জুলাই ২০২৬ সকাল ১১:১৬:৪৩




মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
মাশহাদে চিরনিদ্রায় আলী খামেনি
১০ জুলাই ২০২৬ সকাল ০৯:০৪:০৪


Follow Us