ডেস্ক রিপোর্ট: সারা দেশে আজ ২ নভেম্বর সোমবার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে পরিণত হয়েছে।
গতকাল রোববার এটি দক্ষিণ ও পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় (১২ দশমিক ০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।
এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে প্রবল ঘূর্ণিঝড় আকারে আজ ২ নভেম্বর সোমবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর তাড়াশ উপজেলায়।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available