• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:১৯ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৯:০১

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আজ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

১৮ নভেম্বর বুধবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

সম্ভাব্য ঝড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২