• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৫:০৬ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আবারও কমল স্বর্ণের দাম

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২

আবারও কমল স্বর্ণের দাম
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

১৮ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৪৬৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

আরও পড়ুন

আজ যে দামে মিলছে স্বর্ণ

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে ১৪ নভেম্বর বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। নতুন সিদ্ধান্তে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে।

একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা থেকে কমে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা হয়েছে। এতে ভরিতে কমেছে ২ হাজার ৯৯ টাকা।

আরও পড়ুন

স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত, অপরিবর্তিত রুপার দাম

১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা থেকে কমে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা হয়েছে। অর্থাৎ ভরিতে কমেছে ১ হাজার ৭৪৯ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা থেকে কমে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা হয়েছে। এতে ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা।

কমেছে রুপার দামও

আরও পড়ুন

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। নতুন সিদ্ধান্তে কমেছে ১১৬ টাকা। ২১ ও ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা করে কমেছে। সনাতন পদ্ধতির রুপার দাম কমেছে ১১৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২