• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৮:৩২ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টি

১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০৬:৫৯

সাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট: কয়েক দিনের বিরতির পর আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে দেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৫ জুলাই বুধবার সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে লঘুচাপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টিপাত শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব স্থলভাগে দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা পরবর্তী সময়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

তিনি বলেন, এবার বৃষ্টিপাত হলেও তা গত সপ্তাহের মতো তীব্র হওয়ার আশঙ্কা নেই। বুধবার রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও ভারী বর্ষণের সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি পরে সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়ে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে মাসের মোট বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, নতুন দফার বৃষ্টিপাত শুরু হলে প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে এর প্রভাব দেখা যেতে পারে। পরে ধীরে ধীরে তা অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হতে পারে। তবে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

বুধবার সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার পূর্বাভাসেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেও বুধবার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:০৬



২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০০:২৪





Follow Us