• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫২:৪২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের পাশে গুলশান সোসাইটি

১৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৪২:৪০

বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের পাশে গুলশান সোসাইটি

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুর্গত এলাকার অসহায় ও সংকটাপন্ন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা এবং সোসাইটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, বন্যার কারণে বহু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে পানিবন্দী ও অভুক্ত মানুষের পাশে দাঁড়ানো নাগরিক দায়িত্ব। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুলশান সোসাইটি সবসময় মানবকল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য এ মুহূর্তে জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির প্রয়োজন সবচেয়ে বেশি। সোসাইটি তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছে। পাশাপাশি তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সোসাইটির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

গুলশান সোসাইটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮