• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০১:৫০ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতসহ পাঁচ দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫ জুলাই ২০২৬ সকাল ১০:২৮:০২

ভারতসহ পাঁচ দেশের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন একটি নিষেধাজ্ঞা বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে মার্কিন সিনেটে। প্রস্তাবিত বিলে ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখা প্রধান দেশগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগও রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রস্তাবিত বিল অনুযায়ী, শুধু রাশিয়ার তেল নয়, দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

এর আগে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেই বিল আইনে পরিণত হয়নি। নতুন প্রস্তাবটিকে আগের উদ্যোগের সংশোধিত ও তুলনামূলক নমনীয় সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন সিনেট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত বিলটির পক্ষে ইতোমধ্যে ২৬ জন সিনেটর সমর্থন জানিয়েছেন। বিলটি কংগ্রেসে আরও আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি অতীতেও আদালতের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। যুক্তরাষ্ট্রের আদালত জাতীয় জরুরি অবস্থার আইনের আওতায় আরোপিত কিছু শুল্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। পরে প্রশাসন সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি সেই শুল্কনীতি নিয়েও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার জ্বালানি আমদানিকে কেন্দ্র করে ভারতসহ কয়েকটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নতুন উদ্যোগ নেওয়া হলো।

সূত্র: আনন্দবাজার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:০৬



২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০০:২৪





Follow Us