• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:৩৭ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় ‘আকভান’: সব সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৩:২৪

ঘূর্ণিঝড় ‘আকভান’: সব সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

১৮ নভেম্বর বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এতে বলা হয়, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:১১


দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭