• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৩৩:২১ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৭:৫২

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
আগুনে পুড়ে যাওয়া গ্রামীণ ব্যাংকের দেয়াল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

১৭ নভেম্বর বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর ২টি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। গভীর রাতে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

এ বিষয়ে শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচের বোতলে করে কিছু দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এসময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: জাগো নিউজ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭







মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩